সম্পাদকের পছন্দ
এই সপ্তাহের সেরা
মহাকালের দর্পণ
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
যান্ত্রিক সম্মতির হাসি
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
অনুশোচনা
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
ফেরা
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
ছায়া মন্ত্রিসভাঃ সংসদীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছেঁড়া মলাট
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
কবর
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
শনিবার, অক্টোবর ১০, ২০২৬
সর্বশেষ লেখা
8

নফসের চাকায় তাওয়াক্কুলের নূর
উড়াল দেওয়ার ডানা যে নেই, নইতো আমি বোরাক,
দু'হাত বেয়ে খুঁজছি পথে হালাল রুজির খোরাক।
নফসের এই রিকশা টানি, কালবে বাজে সুর,
চাকার প্রতি ঘূর্ণনে ভাই, চমকে ওঠে তূর।
অভাব যখন জাপটে ধরে, থমকে যায় এ রথ,
অশ্রু নূরের ঝরনা হয়ে, ভেজায় মায়ার পথ।
তৃষ্ণা বুকে সবর শিখি, কারবালারই টানে,
আহলুল বাইত শিখিয়েছে যা, গেঁথেছি পরাণে।
অহংকারের সওয়ারি রোজ, ধমক দিয়ে কয়—
'ডাইনে চালা, বাঁয়েতে যা, কিসের এতো ভয়!'
দুনিয়াদারি হুকুম চালায়, রক্ত-চক্ষু তার,
আমি কেবল পার হতে চাই, মায়ার পারাবার।
মালিক যখন দয়া করে, দেয় বরকত ঢেলে,
খুকুর হাতে মাটির পুতুল নূরের মতো খেলে।
বুবুর জন্য টক তেঁতুল আর অল্প কিছু ভাত,
শুকরিয়াতে সেজদা লুটে খেটে খাওয়ার জাত।
শহরের এই গোলকধাঁধায়, ট্রাফিকেরই ভিড়ে,
সিরাতুল মুস্তাকিম খুঁজি, মাবুদ তোমায় ঘিরে।
'বালক' ভেবে তাচ্ছিল্য দেয়, অন্ধ এই জাহান,
রিকশা চালক ফানাফিল্লাহ, গায় প্রভুরই গান।
#সুফিকবিতা #জীবনবোধ #আধ্যাত্মিকতা #মারেফাত #বাংলাকবিতা #হালাল_রুজি









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত দিন। আমরা আপনার কমেন্টের অপেক্ষায় আছি! দয়া করে গঠনমূলক মন্তব্য করুন এবং কোনো স্প্যাম বা বিজ্ঞাপন লিংক শেয়ার করবেন না।